মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আজ থেকে ব্যাংক খোলা

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (৬ আগস্ট) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাবো।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।  তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এর আগে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রবিবার (৪ আগস্ট) সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102