মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

অসহযোগ আন্দোলনের মধ্যেই প্যারিসের অলিম্পিক থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা যায়, ড. ইউনূস গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান। যাওয়ার পথে তিনি দেশের সহিংস অবস্থা দেখে গেছেন।

তিনি পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন এবং জাতিসংঘ মহাসচিবের সাত উপদেষ্টার একজন উল্লেখ করে তার আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ‘উনার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।’

‘উনি বলেছেন দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে। তাই তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। উনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছেন। এটা শুধু তিনি নন। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে। অথচ তখন রাষ্ট্রদ্রোহ হয় না। আর ড. ইউনূস বলায় তা রাষ্ট্রদ্রোহ হয়। তাই তিনি দেশে আসেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102