শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রাজপথে ছাত্র-জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন

সব ভয় উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে ছাত্র ও সাধারণ মানুষ।রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লোকজন পায়ে হেঁটে লংমার্চ করছে।

উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেটে, রিক্সায় করে শাহবাগের দিকে এগোচ্ছেন। তাদের মধ্যে অসংখ্য নারীও রয়েছেন।

মিরপুর থেকে হাজার হাজার মানুষ হেঁটে, রিক্সা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।

শাহবাগ ও মতিঝিল এলাকা লোকে লোকারণ্য। আন্দোলনকারীদের দাবি, তারা একদফা না মেনে রাজপথ ছাড়বে না।সেনাবাহিনীর সদস্যরা তাদের কোন বাঁধা দিচ্ছে না।

ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না। শাহবাগে দুপুর একটা থেকে বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102