বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

হবিগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের সফর আলীর ছেলে রাজু মিয়া (২২), আকবর আলীর স্ত্রী মোছা. রাহেলা আক্তার( ২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে আলাউদ্দিন (২৭)।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102