সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক-হোয়াটসঅ্যাপও বন্ধ

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক-হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন।

এ অবস্থায় মোবাইল ইন্টারনেট ও ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ে এমন সিদ্ধান্ত এসেছে।

এর আগে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের বিক্ষোভ ও সহিংসতা ঘিরে দশদিন বন্ধ থাকার পর ২৮ জুলাই সারাদেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে সচল হতে শুরু করে।

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিরও বেশি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102