মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: টিয়ারশেল, গুলি নিক্ষেপ, আহত অনেক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে জিন্দাবাজারেও।

পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেক। শনিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনের সময় শিক্ষার্থী-জনতা হত্যার বিচার দাবি, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্ধারিত কর্মসূচি পালনে জিন্দাবাজার ও চৌহাট্টায় সংযোগ করছিল আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।

এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ আন্দোলনকারীদের দিকে শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে। পুলিশের গুলি ও টিয়ারশেলে আন্দোলনকারীদের অনেকেই আহত হন।

কিছুক্ষণ পর আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে।

এ বিষয়ে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102