সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

‘ডু নট ট্রাভেল’ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

চলমান আন্দোলনের কারণে সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইট খুললেই মার্কিন নাগরিকদের জন্য ওই সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে দূতাবাস।

বাংলাদেশে বিভিন্ন সময়ে আন্দোলন বা বিক্ষোভের সময় সিকিউরিটি অ্যালার্ট দিলেও সম্ভবত এবারই প্রথম এভাবে সবাইকে সতর্ক করলো মার্কিন দূতাবাস।

মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তায় বলা হয়, ঢাকা ও অন্যান্য শহরে আরও আন্দোলন ও বিক্ষোভ হতে পারে এবং আগস্ট ৪ (রবিবার) থেকে ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

আন্দোলন ও সরকারের প্রতিক্রিয়ায় একধরনের অনিশ্চয়তা আছে এবং এ প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল এবং বিক্ষোভ পরিস্থিতি পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যদি কোনও নাগরিক অনিরাপদ বোধ করে তবে তাদের উচিত হবে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়া। বর্তমানে বাংলাদেশে ‘ডু নট ট্রাভেল (ভ্রমণ কোরো না)’ সতর্কবার্তা জারি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102