মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

সৈয়দ আসিফ শাহকারকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক সৈয়দ আসিফ শাহকারকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে বাংলাদেশি ই-পাসপোর্ট তুলে দেন।

আসিফ শাহকার সৈয়দ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের লাহোরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়।

পরবর্তীতে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্প্রতি, তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102