শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

অবসরে চলে গেলেন পিবিআই প্রধান বনজ কুমার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের বয়স গত ১৯ জুলাই ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ২০২৪ সালের ২০ জুলাই থেকে ২০২৫ সালের ১৯ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

২০২২ সালের ২২ জানুয়ারি বনজ কুমার মজুমদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার।

গত আট বছর ধরে পিবিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন বনজ কুমার মজুমদার। খুব অল্প সময়ে আলোচিত ও ক্লু-লেস হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করে আলোচনায় আসেন তিনি। মামলার তদন্তেও আনেন নতুন ধারা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আদলে তৈরি পিবিআই বনজ কুমারের নেতৃত্বে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা, নায়ক সালমান শাহ হত্যা মামলা, সগিরা মোর্শেদ হত্যা মামলা ও মোনায়েম হত্যার রহস্য উদঘাটন করে প্রশংসিত হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102