শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের।

রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি দল গার্ড অব অর্নার প্রদান করে।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এছাড়াও রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।পরে বনানী কবরস্থানে ১৫ই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বাংলাদেশের মানচিত্রে রক্তেলেখা দিন ১৯৭৫ এর ১৫ আগস্ট, যেদিন জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানকে। ইতিহাসের কলঙ্কিত ও নৃশংস হত্যাকাণ্ডে সেদিন জাতির পিতা, বঙ্গমাতা এবং তাদের পরিবারের সদস্য ও স্বজনসহ ১৬ জন শহীদ হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102