শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

৬ সমন্বয়কসহ আটকদের মুক্তি দিতে ডিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ ডিবির হাতে আটক সব শিক্ষার্থীকে মুক্তি দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিআরইউতে এক অনুষ্ঠানে এ আলটিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠান এই আলটিমেটাম দেয়া হয়।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব, সমন্বয়কদের সঙ্গে দেখা করতে। যদি তাদের সঙ্গে দেখা করতে না দেয়া হয়, তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাপিয়ে পড়বো।

ইফতেখারুজ্জামান বলেন, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে। সেটিকে পূরণ করবে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102