

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিএনপি-জামায়াতের কর্মীদের হাতে লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা। সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নারী নেত্রীরা।
এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। তাদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সরকারপ্রধান তাদেরকে সান্ত্বনা দেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল বিশেষ করে রোকেয়া ও শামসুন্নাহার হলসহ বিভিন্ন ছাত্রী হলের নির্যাতিত ছাত্রলীগ নেত্রী, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা মহিলা কলেজের নির্যাতিত ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম