বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বাঙালির এক শোকবিধুর দিন ১৫ আগস্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। বাঙালির জীবনে এক শোকবিধুর দিন। এই শোকাবহ দিনে বঙ্গবন্ধুসহ সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক বাণীতে এসব কথা জানান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।শনিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি শোক দিবসে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।তিনি জানান, বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিলেন। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছেন। তিনি ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চির অম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102