মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতকাল রবিবার দূতাবাসের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এ ছাড়া নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নাগরিকদের যেকোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন। এ পরিস্থিতিতে নাগরিকরা যদি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চায় তবে ফোন, এসএমএস এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়।

এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের অবশ্যই টিকিট বা ই-টিকিট (মুদ্রিত, ডিজিটাল বা এসএমএস অনুলিপি) সঙ্গে রাখতে হবে যা কারফিউ পাস হিসাবে কাজ করবে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস আজ ২৯ জুলাই থেকে সীমিত আকারে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া শুরু করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102