শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এসব কথা করেন।

শেখ হাসিনা বলেন, এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে।

তিনি বলেন, কোটাইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি। তারা নিজেরাই নিজেদের ‘রাজাকার’ বলে স্লোগান দিয়েছে।

সরকারপ্রধান বলেন, দেশবাসী, ঢাকাবাসীকে বলব, যাদের জন্য আজ আপনাদের এ দুর্ভোগ, যারা ধ্বংস করল, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ জনগণই এ দেশের একমাত্র শক্তি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102