বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক দুটি প্রস্তাব এনেছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই এমপি রুপা হক ও আপসানা বেগম। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রুপা হক ও তার আগে গত ২২ জুলাই আপসানা বেগম তাদের প্রস্তাব উত্থাপন করেন।

রুপা হক ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক বলেন, ‘বাংলাদেশে যা চলছে, তা নিয়ে সম্প্রতি রোম, প্যারিস, ম্যানচেস্টার ও লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে তিন সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না।

এ সময় লেবার পার্টি থেকে নির্বাচিত এই এমপি আরও বলেন, ‘আমরা কি এ বিষয়ে আমাদের (যুক্তরাজ্য সরকার) অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এমন পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকার ইতিহাস আছে।

জবাবে পার্লামেন্টে লেবার সরকারের মুখপাত্র ও এমপি পাওয়েল বলেন, ‘রুপা হক একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে।

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হক। ছবি: সংগৃহীত ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হক। ছবি: সংগৃহীত 

পাওয়েল রুপার বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন, ‘আর এ ব্যাপারে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’ এ সময় পাওয়েল জানান, তিনি জানেন যে, পররাষ্ট্রমন্ত্রীসহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। আর যেহেতু কিছুদিন পরই ছুটি শুরু হতে যাচ্ছে তাই এই বিষয়ে কাজ করার যে সময় তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয়, তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২২ জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘আর্লি ডে মোশন’ উত্থাপন করেন। এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিনসহ ২২ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102