মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান কানাডার

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার সবার যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে কানাডা। একই সঙ্গে এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিরও আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা শোকাহত।  বাক ও সমাবেশের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারনেট পরিষেবাগুলিকে দেরি না করে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই,  যাতে লোকেরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ করতে পারে। কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সাথে যেন সংযোগ করতে পারে।

বিবৃতিতে কানাডা আরও বলেছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102