রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

চাপের  মুখে পিছু হঠলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শেষ পর্যন্ত আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন, “দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার (২১ জুলাই)  ঘোষণা করেছেন যে তিনি রাষ্ট্রপতি পদ থেকে সরে যাচ্ছেন।কয়েক মিনিট পরে, তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে অনুমোদন করেন।

জুনে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্সের পরে রাষ্ট্রপতি তার নিজের দলের মধ্যে থেকে সরে যাওয়ার জন্য ক্রমবর্ধমান আহ্বানের মুখোমুখি হয়েছিলেন।

উল্লেখ্য ১৯৬৮সালে লিন্ডন জনসন রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পর এই প্রথমবারের মতো একজন বর্তমান রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করলেন ।৮১ বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে দ্বিধায় ছিল তাঁর দল। এর মধ্যে জানা গিয়েছিল, শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে না ফের ভোটে লড়াই করুন তিনি। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলে ফেলতে পারে ডেমোক্র্যাট শিবির, এই জল্পনা ছিল। বাস্তবে তেমনটাই ঘটল। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রেসিডেন্ট। সেখানে তিনি সমর্থকদের জানান, ২০২৫ এর জানুয়ারি অবধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তবে প্রেসিডেন্ট প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

বাইডেন লেখেন, “ যুক্তরাষ্ট্রের হহপ্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। যখন সামনে পুনর্নির্বাচন, তখন আমার বিশ্বাস সঠিক সিদ্ধান্ত হল দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নেওয়া। এবং প্রেসিডেন্ট পদের বাকি সময়কাল দায়িত্বের সঙ্গে যাবতীয় কর্তব্য সম্পাদন করা।”মনে করা হচ্ছে, বাইডেন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ানোয় পথ খুলে গেল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য। কমলা যদিও দলের টিকিট পেয়ে ভোটে জিতে প্রেসিডেন্ট হন, তবে ইতিহাসের সাক্ষী হবে দেশ। সেক্ষেত্রে প্রথম ‘কালো’ মহিলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে যাবে। যদিও নিজের উত্তরসূরির কথা জানাননি ৮১ বছরের ডেমোক্র্যাট নেতা। তবে এদিনের পোস্টের সঙ্গে নিজের এবং কমলার ছবি পোস্ট করেছেন তিনি। যা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102