বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ইনস্টাগ্রাম পোস্টে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। বিবাহবিচ্ছেদের এই ঘোষণা তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

বুধবার (১৭ জুলাই) ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।

গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরা’র। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে। শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী।

মেয়ের কোলে নিয়ে তোলা ছবি একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’। বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শেখা মাহরা এই ঘোষণা দেওয়ার কিছু সময় পর নেটিজেনরা দেখতে পান, তিনি এবং তার প্রাক্তন স্বামী শেখ মানা ইনস্টাগ্রাম থেকে তাদের যাবতীয় যৌথ ছবি ও কন্টেন্টগুলো মুছে ফেলেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102