শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় করোনা শনাক্ত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন। তাকে টিকা দেয়া হয়েছে। ডেলাওয়ারে নিজের বাসায় তিনি সঙ্গনিরোধে থাকবেন। তবে তিনি সব দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউস আরও বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট তথ্য সরবরাহ করা হবে। সূত্র: বিবিসির।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102