রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে বন্যার্তদের মধ্যে পুবালী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামপুর ঈদগাহ থেকে ২৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহা ব্যবস্থাপক মোশাহিদুল্লাহ।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে এবং পুবালী ব্যাংক দোয়ারা উপজেলার বাংলাবাজার উপ শাখার কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পুবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক মাহমুদুন্নবী, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ, ছাতক শাখার ব্যবস্থাপক রুহুল আমিন তালুকদার, ছাতক উপ শাখা ব্যবস্থাপক রেজাউর রহমান, বাংলাবাজার উপ শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সিলেট পশ্চিম অঞ্চলের প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদার, ছাতক শাখার কর্মকর্তা ফয়সাল আহমদ, ছাতক উপ শাখার কর্মকর্তা রিয়াজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, ছাতকে ৩০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৫০ প্যাকেট ইসলামপুর ইউনিয়নে এবং বাকী ৫০ প্যাকেট পৌর শহরের ফকিরটিলা এলাকায় বিতরণ করা হয়েছে ।

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ লাখ পরিবারের হাতে পৌছে দেয়া হয়েছে এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট। সারাদেশ জুড়ে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102