মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শূন্য কার্যালয়ে মাঝরাতে নাটক করতেই ডিবির অভিযান: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

মাস্টার প্যানের অংশ হিসেবে মাঝ রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।

তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য,নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল তাহলে মাঝ রাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যেকোনো চক্রান্ত আঁটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে, পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল।

এদিকে, অভিযান শেষে হারুন অর রশিদ বলেন, ‘আমরা ডিবি পুলিশ কয়েকদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম। এরই পরিপ্রেক্ষিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শতাধিক ককটেল, চার বোতল পেট্রোল, বিপুল পরিমাণের লাঠি ও ৫ থেকে ৭টি দেশি অস্ত্র পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণসহ ৮ থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102