শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

কোটা আন্দোলনে অংশ নিয়ে সারাদেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102