শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, তা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তারা যদি ভাঙচুর করেন, কারও পরামর্শে-নেতৃত্বে ধংসাত্মক কাজ করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের প্রতি তা-ই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এসব পরিহার করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি তারা আদালতে এসে তাদের দাবি বলুক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102