

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা জজকোর্টের সামনে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া গেছে।
এর আগে, কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জড়ো হয় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টার পর থেকে এমন চিত্র লক্ষ্য করা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
রাজু ভাস্কর্যে অবস্থান নেয়া ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে জানা যায়, এদের কেউ তেজগাঁও থানা ছাত্রলীগ, সাভার উপজেলা ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ এবং বাংলা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী।
ছাত্রলীগের ঘোষিত প্রতিবাদ কর্মসূচি রাজু ভাস্কর্যে দেড়টায় শুরু হওয়ার কথা ছিল তবে বেলা ৩টা পেরিয়ে গেলেও তা শুরু হয়নি। নেই কোনো ব্যানার, মাইক বা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী নাসিম।
এ বিষয়ে রাজধানীর কোতয়ালী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ দেখিনি।
নিউজ /এমএসএম