রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কোটা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশে সংগে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে এগুতে থাকে। একপর্যায়ে ক্যাম্পাসে মিছিলটি প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হন।

কোটা আন্দোলন: রংপুরে ঝরলো এক শিক্ষার্থীর প্রাণ

নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। একজন শিক্ষার্থী মারা গেছে বলে শুনেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102