মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলাদেশ বিরোধী অবস্থানে

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নিন্দা

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

কোটাবিরোধী আন্দোলনকারীদের বাংলাদেশ বিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী ও সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ প্রেরিত বিবৃতি নিম্নে তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে এক অনন্য বিশ্ববিদ্যালয় যার প্রতিটি অনু পরমাণুতে একটি জাতির জন্ম ইতিহাস লেখা আছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের মুক্তিসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ১৯৭১ এর ২৫ মার্চের কাল রাত্রিতে হানাদার পাকিস্তানী বাহিনী গণহত্যার সূচনা করে এই বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের হত্যার মাধ্যমে।

সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিরোধী যে স্লোগান দিয়েছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই তথাকথিত আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে একদিকে যেমন আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়কে অপমান করছে ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।

পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক বৈষম্য দূর করার জন্য কোটা ব্যাবস্থার প্রচলণ করা হয়। অবিভক্ত বাংলায় কোটা ব্যাবস্থার প্রথম প্রচলন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অনগ্রসর বাঙালী মুসলিম জনগোষ্ঠীর জন্য। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ, লিঙ্গ এবং শ্রেণী বৈষম্য দূর করার জন্য কোটা ব্যবস্থা প্রচলন করেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬১ সালে Affirmative Action আইনে পরিণত করে। যুক্তরাষ্ট্রের এই কোটা ব্যাবস্থা শুধু সরকারি চাকুরীর ক্ষেত্রেই নয়, ব্যাবসা বাণিজ্য সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও প্রযোজ্য।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলাদেশ বিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সাথে মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, পিছিয়ে পড়া শ্রেণী এবং বিভিন্ন নৃ গোষ্ঠীর জন্য বিশ্ববিদ্যালয় সহ সরকারি উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের মতই Affirmative Action এর মত আইন করে কোটা ব্যবস্থা চালু করা হোক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102