শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গণসচেনতামূলক সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সীমান্তে অনুপ্রবেশকারী ঠেকাতে গ্রামে গ্রামে চলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে গণসচেতনামূলক সভা।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত তেতুলিয়া  উপজেলার রনচন্ডি বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আয়োজনে সীমান্ত পিলার ৪৪৬/২ এর সাব পিলারের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রনচন্ডি গ্রামে  বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে  এ গণসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রনচন্ডি বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মজিবর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন  করার লক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য গত সোমবার (৮ জুলাই) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা কাজের খুজে  সীমান্ত  অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় কিরণ (৪৫) নামে বাংলাদেশি এক হিজরার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
সোমবার (৮ জুলাই) সকালে আহত কিরণকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
গণসচেতনামূলক সভায় উপজেলা নিূবাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি সহ জনপ্রতিনিধিসহ গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহন করে। সভা শেষে সীমান্তের জনসাধারনের মধ্যে
খাদ্য সামগ্রী বিতরন করেন।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102