শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয়

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার  বাংলাবান্ধা, সিপাইপাড়ায়  পরিত্যক্ত একটি মর্টালশেল নিষ্ক্রিয় করেছে  রংপুর ৬৬ পদাতিক ডিভিশন বিশেষজ্ঞ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম।
রবিবার (১৪ জুলাই)দুপুরে দিকে বাংলাবান্ধা সিপাই পাড়া বাজারে উদ্ধার হওয়া মর্টার সেলটি ৫০ মিটার দূরত্বে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান, রবিবার (২৩ জুন ) বাংলাবান্ধা সিপাইপাড়া বাজারে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্থানীয়দের খবরের প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করে কর্তৃপক্ষকে জানানো হয়।
বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের টিমের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিব এর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল টিম  সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করে। এ সময় মর্টার শেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা ধ্বংস দেখতে এ সময় এলাকার শতশত মানুষ ভিড় করেন।
এবিষয়ে কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিব জানান, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম  শনাক্ত করে।  উক্ত মর্টারশেলটি মরিচা পড়ার কারণে এটার তৈরির বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
এব্যাপারে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, স্থানীয়দের কাছে পাওয়া মর্টারশেলটি বিজিবি তাদের ক্যাম্পের বাইরে সংরক্ষণ করেছিল। এটি আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102