শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ছাতকে ভুমি দখলের চেষ্টায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ছাতক(সুনামগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া মামলায় হয়রানীর শিকার হয়েছেন ধর্মান্তরিত এক ব্যক্তি। তার অভিযোগ এলাকার প্রভাবশালীরা তার পৈত্রিক সম্পত্তি দখল করতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় দিনানিপাত করছেন। খলিল খাঁ জানান, উপজেলা চরমহল্লা ইউনিয়নের আসারুচর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের পুত্র নিখিলেশ নাথ (৫৫) স্ব পরিবারে ইসলাম ধর্ম গ্রহন করেন ১৯৯৮ সালে। বর্তমানে তার নাম খলিল খাঁ। চুনারুচর মৌজার ৪৯৬ দাগে রয়েছে ২২ শতক বাড়িয়ান ভুমি। এর মধ্যে দেবী নাথের পুত্র পরেশ নাথের ১১শতক এবং নিখিলেশ নাথ ওরফে খলিল খা’র নামে ১১ শতক। পরেম নাথে ১১ শতক খরিদ সূত্রে মালিক হন চুনারুচর গ্রামের মৃত হাজী ওয়াতির আলীর পুত্র আব্দুল হেকিম।
খলিল খাঁর দাবী তার নামীয় ১১ শতক ভুমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তার এক চাচাতো ভাই। সম্প্রতি খলিল খাঁ তার প্রয়োজনে বাড়ি থেকে কয়েকটি বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। এ বাড়ি খরিদ সূত্রে মালিক বলে প্রতিপক্ষরা দাবী করে তাকে বাড়ি থেকে বের করে দেন। বাড়িটি দখল করে নিতে খলিল খাঁর নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষরা। বর্তমানে মিথ্যা মামলা মাথায় নিয়ে বিচার প্রার্থী হয়ে দ্বারে-দ্বারে ঘুরছেন খলিল খাঁ তিনি সু-বিচার পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী সহ বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুষ্ট বিচারের দাবী জানান খলিল খাঁ।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102