বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন
নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। দেশটির গণমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশের প্রধান নির্বাহী হিসেবে এটি অলির চতুর্থ মেয়াদ। তিনি প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন ২০১৫ সালের অক্টোবরে।

সেবার তিনি ২০১৬ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে এবং ২০২১ সালের মে থেকে সে বছরের জুলাই পর্যন্ত নেপাল সরকারের প্রধান ছিলেন।নেপালি কংগ্রেসের ৮৮ জন, ইউএমএল-এর ৭৮ জনসহ ১৬৬ জন আইন প্রণেতার সমর্থনের পর প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নেবেন।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট পাউডেল একজন সংসদ সদস্যকে রবিবার বিকেল ৫টার মধ্যে জোট সরকারের নেতৃত্ব দাবি করার আহ্বান জানান। ২৭৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে সরকার গঠন করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় আসনের সংখ্যা ১৩৮। সেদিন সন্ধ্যায় পুষ্পকমল দহল প্রচণ্ড প্রধানমন্ত্রীর বালুওয়াটার বাসভবন ত্যাগ করার পর প্রেসিডেন্ট সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানান।

নিম্নকক্ষের আস্থা চেয়ে শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রচণ্ড প্রস্তাব পেশ করেছিলেন। তবে এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তাকে সরকার থেকে ক্ষমতাচ্যুত করা হয়।

অনুচ্ছেদ ৭৬(২) অনুসারে, প্রেসিডেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের সেই সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন, যিনি দুই বা ততোধিক দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। অলিকে এখন সাংবিধানিক আদেশ অনুযায়ী নিয়োগের ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবে।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102