বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ঘরের বাতিল জিনিসেই বানিয়ে নিন ফেস স্ক্রাব

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

ফেসওয়াস দিয়ে রোজ মুখ ধুচ্ছেন, ঠিক আছে। তবে কেবল ফেশওয়াস দিয়ে ত্বক ধুলেই ত্বকের ময়লা দূর হয় না। তাই নিয়ম করে ‘ফেস স্ক্রাবিং’ করা অত্যাবশ্যক। ‘স্ক্রাব’ না করলে ত্বকের ওপরের স্তর থেকে ধুলো-ময়লা দূর হবে না। ত্বক নরম ও জেল্লাদারও হয় না। মৃত কোষের স্তর জমতে জমতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায় একটা সময়ে। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে একবার অথবা দুইবার ‘এক্সফোলিয়েট’ বা ‘স্ক্রাব’ করা খুব জরুরি।

তার জন্য অবশ্য পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করতে হবে না। চাইলে বাড়িতেই ঘরোয়া উপায়ে ‘স্ক্রাব’ বানিয়ে নেয়া যায়। জানলে অবাক হবেন, ঘরের অনেক বাতিল জিনিস দিয়েই উৎকৃষ্ট মানের ‘স্ক্রাব’ তৈরি করা যায়।

নারকেলের ছিবড়েতে মিশিয়ে দিন মধু-

নারকেল বেটে দুধ বার করার পরে যে ছিবড়েটা পড়ে থাকে তা আর ফেলে দেবেন না। ওই অবশিষ্ট অংশটিই অনেক কাজে লাগবে। তার সঙ্গে মধু দিয়ে স্ক্রাব বানিয়ে শুধু মুখে নয়, গোটা শরীরেই স্ক্রাব করতে পারেন। খুব তাড়াতাড়ি কালো দাগ এবং ছোপ উঠে যাবে।

চিনি, লেবুর সঙ্গে মধুর মিশ্রণ-

বাড়িতে যে চিনি আছে তার সঙ্গে লেবুর রস, এসেনশিয়াল অয়েল আর মধু মিশিয়ে দিন। পুরোনো, অব্যবহারযোগ্য লেবুর খোসা দিয়েই স্ক্রাব করুন। তবে এই স্ক্রাব মুখে নয়, হাতে ও পায়ে ব্যবহার করতে পারেন।

কফির সঙ্গে পাকা কলার স্ক্রাব-

অনেক সময়ে দেখা যায় বাড়িতে কফির প্যাকেট পড়ে রয়েছে যেগুলো খাওয়া হয়নি। অথবা শিশির তলায় কফির অবশিষ্টটুকু শক্ত হয়ে জমে আছে। সেটুকু বার করে নিন। এর সঙ্গে চটকে নিন পাকা কলা। বেশি পেকে যাওয়া বা কালো হয়ে যাওয়া কলাও ব্যবহার করতে পারেন। এটি খুব ভাল মানের ‘বডি স্ক্রাব’ হতে পারে। আর কফি ত্বকের জন্য ভীষণ ভালো একটি উপাদান। এতে ক্যাফেইন রয়েছে। যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।

সবজির ছিবড়ে আর এক চিমটি বেসন-

শশা, আলু বা টমাটোর ছিবড়ে সঙ্গে অল্প মধু দিন। আর এতে মেশান এক চিমটি বেসন। এবার স্ক্রাবের মতো ব্যবহার করুন মুখে, হাতে, পায়ে। শুকিয়ে গেলে হালকা করে ঘষে তুলে দিন। ত্বকের উন্মুক্ত রন্ধ্রে জমে থাকা তেল, ব্ল্যাকহেড্‌স দূর করতে এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।

ওটস-

ওটস স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অনেক সময় খেতে ভালো লাগে না। তাই নষ্ট না করে মুখে মেখে ফেলুন। কয়েক চামচ ওটসের মধ্যে মধু ও গোলাপ জল মেশান। এবার তা দিয়ে স্ক্রাব করে নিন। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ভীষণ ভালো এই স্ক্রাব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102