সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ

জাল সনদে ১৫৪ শিক্ষকের চাকরি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

জাল সনদে চাকরি করছেন ১৫৪ জন শিক্ষক। তাদের মধ্যে এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়েছেন ৭৩ জন শিক্ষক। অন্য জাল সনদগুলোর মধ্যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়ার (নেকটার) ৬৯ জন, রয়েল ইউনিভার্সিটির ৭ জন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ৪ জন ও শহর সমাজসেবা কার্যালয়, শেরপুরের ১ জন ভুয়া সনদ দেখিয়েছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে।

ওই জাল সনদধারী ১৫৪ শিক্ষকের কাছ থেকে এমপিওভুক্ত হিসেবে সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ উত্তোলন করা ১৬ কোটি টাকার বেশি অর্থ ফেরত নেয়া এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংস্থাটি। গত ১০ জুলাই এ সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। ডিআইএর তদন্তের কালপর্ব ছিল ২০২১ সালের ২১ নভেম্বর থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫৪টি জাল শিক্ষক নিবন্ধন সনদের মধ্যে ১৪৮ জন শিক্ষক এমপিওভুক্ত। তাদের কাছ থেকে মোট ১৬ কোটি ৪ লাখ ৩ হাজার ৮৪৪ টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে। বাকি ৬ জন শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় তাদের কাছ থেকে টাকা আদায়ের সুপারিশ করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ডিআইএর পরিচালক (রুটিন দায়িত্বে) বিপুল চন্দ্র সরকার জানান, জাল সনদে চাকরি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। তবে নিয়মানুযায়ী শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (নিরীক্ষা ও আইন) মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, আগেও জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এবারও নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৮ মে ডিআইএর তদন্তে (তদন্তের কালপর্ব ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ নভেম্বর পর্যন্ত) বের হওয়া জাল সনদধারী ৬৭৮ জন শিক্ষককে চাকরিচ্যুত, অর্থ ফেরত নেয়া এবং ফৌজদারি মামলা করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ডিআইএ ২০১৩ থেকে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত মোট ১ হাজার ১৫৬ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করেছিল। পরে এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102