বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট সমাধানে আরও কিছুদিন সময় চাইলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু পঞ্চগড় নয়, সারা দেশে চিকিৎসক সংকট আছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। যেন নতুন করে চিকিৎসক নেওয়া যায়। আমরা একটা পরিকল্পনা করছি, কোনো চিকিৎসক কোন জায়গায় কত দিন থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাকে কিছু সময় দেন।

সামন্ত লাল সেন বলেন, ‘অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকা দরকার তা না থাকলে সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। তবে যদি অনুমোদন বা লাইসেন্স থাকে এবং শর্ত পূর্ণ করে তবে তাদের কার্যক্রম করতে পারবে।

স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিসহ ঢাকা শহর বাদ দিয়ে জেলার হাসপাতালগুলোর চিকিৎসা ও সেবার মান বৃদ্ধি করতে এবং সমস্যা দেখতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন বলেও মন্ত্রী জানান।

এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102