শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

অনুমোদন পেল কুষ্টিয়ায় আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছে সরকার। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে কুষ্টিয়ায়। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকীর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।

গত ৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নার্গিস আফরোজকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে দেয়া শর্তের মধ্যে আছে সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পর থেকে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টিতে দাঁড়াচ্ছে। এর মধ্যে কয়েক বছর আগে থেকে কুষ্টিয়া শহরে ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের’ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এ জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তিনটিতে দাঁড়াল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102