বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

পদ্মা সেতুর উদ্বোধন: বিমান বাহিনীর ফ্লাইপাস্টে মুগ্ধ সবাই(ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: উদ্বোধন শেষে বহুল প্রতিক্ষিত স্বপ্ন জয়ের পদ্মা সেতু দিয়ে গাড়িযোগে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাঝামাঝি গিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান প্রধানমন্ত্রী, তার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলসহ সংশ্লিষ্টরা। ঠিক এমন সময় মাথার উপর দিয়ে আকাশে বর্নিল শোভা ছড়িয়ে ফ্লাইপাস্ট করতে থাকে বাংলাদেশ বিমান বাহিনী।

এক এক করে বিমান বাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারসহ মোট ২৮টি বিমান পদ্মা সেতুর ওপর দিয়ে ফ্লাইপাস্ট করে মুগ্ধতা ছড়াতে থাকে। প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই এ মনমুগ্ধকর ফ্লাইপাস্ট উপভোগ করেন। প্রধানমন্ত্রী কন্যাসহ উপস্থিত অনেকেই ফ্লাইপাস্টের দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্ননের নির্দেশক্রমে বহুল প্রতিক্ষিত ‘স্বপ্নজয়ের পদ্মা সেতু’র শুভ উদ্বোধনের তাৎপর্যমণ্ডিত ঐতিহাসিক অনুষ্ঠানকে রঙিন করতে এক বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস্টের আয়োজন করা হয়।

বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে বিমানবাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারসহ মোট ২৮টি বিমান এই ফ্লাইপাস্টে অংশগ্রহণ করে। এই ফ্লাইপাস্টে মিগ-২৯ ও এফ-৭ সিরিজের যুদ্ধবিমান, সি-১৩০জে ও এল-৪১০ পরিবহণ বিমান এবং গ্রোব-১২০ টিপি প্রশিক্ষণ বিমান বিভিন্ন ধরনের ফরমেশন উড্ডয়নের পাশাপাশি বর্ণিল ধোঁয়া ছেড়ে অনুষ্ঠানস্থল অতিক্রম করে।

পদ্মাসেতুর এই উদ্বোধনী অনুষ্ঠানকে মহিমান্বিত করতে জাতীয় পতাকাকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, উদ্বোধনকৃত পদ্মা সেতু এবং ‘জয় বাংলা’ ব্যানার নিয়ে এগিয়ে যায় পাঁচটি এমআই-১৭ হেলিকপ্টার। এছাড়াও একটি বেল-২১২ হেলিকপ্টার থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সবশেষে অনুষ্ঠানের আবহের সাথে সামঞ্জস্য রেখে সাতটি কে-৮ডব্লিউ এবং একটি মিগ-২৯ বিমানের মনোমুগ্ধকর এ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ফ্লাইপাস্ট সমাপ্ত হয়। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102