শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

ভেষজের রস দূরে রাখবে রোগবালাই

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

সকালে চোখ খুলেই শুরু হয় বাড়ি ও অফিসের দৌড়ঝাঁপ। যা রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চলে। দৈনন্দিন হাজারো কাজ। এর জন্য শারীরিক সুস্থতা একান্ত জরুরি। আর শরীর ভালো রাখতে শরীরচর্চার পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবারের। শরীরচর্চার পাশাপাশি সকাল শুরু করতে পারেন ভেষজের রস দিয়েও।

অনেক তারকাই দিন শুরু করতে সবজি ও ভেষজের রসের উপর ভরসা করেন। বিভিন্ন ভেষজ ও সবজিতে বিভিন্ন গুণ থাকে। জেনে নিন, সকালটা কোন পানীয় দিয়ে শুরু করলে দিনভর থাকবেন তরতাজা।

নিম-অ্যালোভেরার রস

সকালটা মিষ্টি নয়, তেতো মুখ দিয়েই শুরু করুন। আয়ুর্বেদ শাস্ত্রে ভেষজ হিসাবে নিমের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এতে এমন অসংখ্য উপাদান রয়েছে, যা শরীর ভালো রাখতে সাহায্য করে। পেট পরিষ্কার করে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান ও অ্যান্টিঅক্সিড্যান্ট। অ্যালোভেরার গুণও কিছু কম নয়। ভিটামিনে ভরপুর অ্যালোভেরাও শরীরের জন্য উপকারী। প্রতিদিন সকালটা নিম ও অ্যালোভেরার রস খেয়ে শুরু করলে আয়ত্বে থাকবে অনেক অসুখ।

করলার তেতো রসে ভালো থাকে শরীর

করলার রস

তেতো হলেও এই রসে ভালো থাকে শরীর। ডায়াবেটিস রোগীরা নিয়মিত করলার রস খেলে ভালো থাকবেন। ইনসুলিন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে করলা। ওজন কমাতেও এর ভূমিকা রয়েছে। অনেক গুণ এই সবজির। ছোট ছোট করে করলা কেটে পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর করলা, পাতি লেবুর রস ও আধখানা আপেল একসঙ্গে ব্লেন্ড করে সেই রস খান।

আমলকির রস

ভিটামিন সিতে ভরপুর আমলকির রস প্রতিদিন খালি পেটে খেলে দূরে থাকবে রোগবালাই। শুধু ভিটামিন নয়, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকি ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে। আমলকির রসের সঙ্গে পানি ও মধু মিশিয়ে খেয়ে দিনটা শুরু করুন। তফাৎ এক মাসের মধ্যেই বুঝা যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102