বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে

কনসাল জেনারেল এর সঙ্গে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাস্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র আগমণ উপলক্ষে কনসাল জেনারেল ড.নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগ । ২৯শে মে বুধবার সকাল সাড়ে দশটায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটর কার্যালয়ে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল ড.নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগ এর পাঁচ সদস্যের প্রতিনিধিদল। যুক্তরাস্ট্র আওয়ামীলীগ এর উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএম ড. প্রদীপ রঞ্জন কর এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগ এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও কার্যকরী কমিটির সদস্য মূলধারার রাজনীতিক খুরশেদ খন্দকার।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগ  এ প্রতিনিধিদলের সাথে কনসাল জেনারেল ড.নাজমুল হুদার অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল প্রতিনিধি দলের সদস্যদেরকে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের জন্য কাজ করে যাওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান কমিউনিটির বিভিন্ন কাজে সহযোগীতা করার জন্য।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102