বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে এবং নো হেলমেট, নো ফুয়েল এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঠাকুরঘাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, ট্র্রাফিক (সড়ক ও যান) পুলিশ পরিদর্শক (টিআই) প্রদীপ কুমার সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

সচেতনতামূলক এ প্রচারাভিযানে যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখায় পুলিশ সুপার মহোদয় আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102