শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় মাস ব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৪৩ এই পর্যন্ত দেখেছেন
তেঁতুলিয়ার আজিজ নগর যুব সংঘের উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প পণ্য  মেলা শুরু হয়েছে। বুধবার (৪  অক্টোবর) তেঁতুলিয়ায় ডাঙ্গা পাড়ায় এরশাদের  হিলিপ্যাড মাঠে ফিতা কেটে এ মেলার শুভ  উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম।
তেতুলিয়ায়  হস্ত কুটি শিল্প পন্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ওসি  মো: আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগরে সহ-সভাপতি মো: জুলফিকার আলী (জুয়েল), তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শওকত আলী,আব্দুল রাজ্জাক, আবু তাহের সহ আরো অনেকে  উপস্থিত  ছিলেন।
হস্ত ও কুটির শিল্প মেলায় বানিজ্যিক ভাবে তৈরি করা হয়েছে অসংখ্য স্টল। শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে ড্রাগন ট্রেন, নৌকা ও মেরি ঘোড়া। তাছাড়া  রয়েছে নারী ক্রেতাদের জন্য থ্রি পিচ গ্যালারী, কসমেটিক্স, প্রসাধনী, মুখরোচক খাবারের দোকান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102