রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংবিধান সংশোধন করে

পরমাণু শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

নিজেদের সংবিধান সংশোধন করে পরমাণু শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে ‘বড় হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরীয় নেতা। দুই দিনের বৈঠক শেষে নতুন আইনটি পাস হয় পার্লামেন্টে। এতে করে স্থায়ীভাবে নিজেদের পরমাণু শক্তিধর বাহিনীকে আরও শক্তিশালী করতে পারবে তারা।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও দক্ষিণ কোরিয়া বরাবরই উত্তর কোরিয়ায় পরমাণু পরীক্ষার সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্র তো একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবে তা উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে গেছে পিয়ংইয়ং।

নতুন এই আইন সর্বোচ্চ জনপরিষদে পাস হয়েছে, যেখানে কিম জং উন একে এক ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলছেন, এতে করে জাতীয় স্বার্থ রক্ষা হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতাও আরও বৃদ্ধি পেল।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানেরমধ্যে ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতার দিকে ইঙ্গিত করে পিয়ংইয়ংয়ের ত্বরান্বিত অস্ত্র উন্নয়ন কর্মসূচিকেও ন্যায্য বলে দাবি করেছেন কিম। তিনি বলেন, নতুন আইনটি ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বর্তমান যুগের জরুরি প্রয়োজনগুলো পূরণ করে বরং একটি সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য আইনানুগতা এবং দীর্ঘমেয়াদী প্রয়োজন পূরণ করে।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ আন্দ্রেই ল্যাঙ্কভ বলেছেন, নতুন আইনটি কোনো উল্লেখযোগ্য নতুন প্রতিশ্রুতি বলে মনে হচ্ছে না। তারা বলছে, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র বাড়াবে। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ অনেকদিন ধরেই তারা এই কাজটি করে আসছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102