রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রক্তহীন শরীরের শিরা তৈরি -অধ্যাপক ড. মীজানুর রহমান ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর জনসেবা নিয়ে ভাবনা সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটের তথ্য পত্রিকার প্রকাশকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত

বদলগাছীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসেন
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

নওগাঁর বদলগাছীতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফএফ।

উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের সভাপতি মোঃ ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্যব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বদলগাছী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102