সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁও পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষ রোপন ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে  পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন(বিপিএম, পিপিএম), ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার উত্তম কুমার প্রসাদ এবং জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ লাইন্স ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ, রংপুর ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
এসময় তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার  সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন তিনি।
বিশেষ কল্যাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্সে একটি বকুল ফুলের গাছ রোপণ করেন। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিটের ইনচার্জগণের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  পুলিশ সুপারের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, রংপুর রেঞ্জের ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার, (পীরগঞ্জ সার্কেল) মোঃ মঞ্জুরুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102