বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

নৌবাহিনীর ১৯৯ সদস্য পেলেন জাতিসংঘের শান্তিরক্ষা পদক

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ সুদানের জুবাতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জুবাতে ব্যানএফএমইউ-৮ কন্টিনজেন্টের মেডেল প্যারেড অনুষ্ঠানে তাদের এই সম্মানজনক পদক দেওয়া হয়।

শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯৯ জন কর্মকর্তা ও নাবিককে মেডেল পরিয়ে দেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মেডেল প্যারেড অনুষ্ঠানে নৌ সদরের প্রতিনিধিদলের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আনমিস ফোর্স চিফ অব স্টাফ মেজর জেনারেল মার্কো মাচাদো, আনপোল পুলিশ কমিশনার ক্রিস্টিন ফসেন ও সাউথ সুদান সশস্ত্র বাহিনীর জেভিএমএম প্রধান মেজর জেনারেল মৌ মানাষে মালাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। দক্ষিণ সুদানে আনমিস’র একমাত্র মেরিন ফোর্স হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট নীল নদের বিস্তৃত অঞ্চলে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নে নিয়োজিত রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102