শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বরিশাল মেডিকেলে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনা হাইকোর্টের নজরে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা রবিবার (২৭ আগস্ট) হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।

তখন হাইকোর্ট বলেন, পত্রিকা দেখে আমরা কোনো বিষয় শুনবো না। আপনি প্রয়োজন মনে করলে এ বিষয়ে রিট করতে পারেন।

পরে আইনজীবী তামজিদ হাসান বলেন, আমরা আগামীকাল র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করব।

বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি এবং মুঠোফোন তল্লাশি করা হয়েছে। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

তারা নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে সংগঠনটির কোনো কমিটি নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102