সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে  দৈনিক করতোয়া পত্রিকার ৪৮ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ  সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগ  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলা স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক মো: আব্দুল লতিফ, অর্থ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, নুর আফতাবুল আলম রুপম, নবিন হাসান, গোলাম সারোয়ার সম্রাট, শাহ মো: নাজমুল ইসলাম, শাকিল আহমেদ, সাংবাদিক মজিবর রহমান শেখ, করতোয়া পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো: রমজান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য রেজওয়ানুল হক রিজু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102