বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

সাবেক তথ্যমন্ত্রী একসময়ের বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রবিবার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্কাস আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

বিএনপি গঠনের সময়ই ব্যারিস্টার নাজমুল হুদা দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন।

এরপর খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন হুদা। তাতে সফল না হওয়ার পর ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102