রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বেশ কয়েকজন

রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ডাচ সরকার বেশ কয়েকজন রুশ কূটনীতিককে নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ও বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থাসহ বিভিন্ন বিষয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডাচ সরকারের জানায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নেদারল্যান্ডস কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। খবর আলজাজিরার।

ডাচ সরকার বলেছে, তারা হেগের রাশিয়ান দূতাবাসে কূটনীতিকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোর ডাচ দূতাবাসের কূটনীতিকের সংখ্যার সঙ্গে মিল রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা বলেন, কূটনীতির আড়ালে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা করছে রাশিয়া। আমরা কোনোভাবেই এমনটি হতে দিতে পারি না।কয়েকজন রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে। তবে এ সময়ের মধ্যে ঠিক কতজনকে রাশিয়ায় ফিরে যেতে হবে, তা স্পষ্ট করেনি ডাচ সরকার।

মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারির) মধ্যে আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য কার্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102