বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

হজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি সরকার

শাহিন আহমদ, সৌদি আরব
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

হজের খরচ গত বছরের তুলনায় ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। রোববার (১৫ জানুয়ারি) দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এ তথ্য জানান। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, এ বছর হজের ইকোনমিক প্যাকেজের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ জন্য হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে বাছাই করা প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের স্থান নিশ্চিত করতে হবে। পরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির মধ্যে ও শেষ ৪০ শতাংশ অর্থ ২৩ জানুয়ারির মধ্যে দেয়া যাবে। প্রতিটি কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রশিদ দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজটি নিবন্ধন করা মুসল্লির জন্য নিশ্চিত করা হবে। অন্যথায় নিবন্ধনটি বাতিল হবে।

এরআগে গত সপ্তাহে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। তারও আগে পুরো অর্থ একসঙ্গে পরিশোধের নিয়ম ছিল।

প্রসঙ্গত, সৌদি আরবের পবিত্র মক্কায় প্রতি বছর ২৫ লাখ মানুষ হজ পালন করতে যান। তবে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। পরের বছর ২০২১ সালে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন। ২০২২ সালে বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেন। চলতি বছর কোনো বিধি-নিষেধ ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা হজ পালনের সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102