শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাতার বিশ্বকাপ ২০২২

আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখালো সৌদি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ হারিয়ে চমক দেখালো সৌদি আরব। মঙ্গলবার (২২ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের জটলা ঠেলে মেসির কিক ফেরান গোলরক্ষক। ষষ্ঠ মিনিটে ডি পলকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিকে ডি-বক্সে আর্জেন্টিনার একজনকে ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মেসি। সৌদি আরবের বিপক্ষে এই প্রথম গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক।

পরে ২০ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাপু গোমেজ। ২১ মিনিটে লম্বা করে বাড়ানো বল খুঁজে পায় মেসিকে। অরক্ষিত মেসি গোলরক্ষককে একা পেয়ে গোলও করেন। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। এছাড়া ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। সৌদি রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে অরক্ষিত লাউতারো খুঁজে নেন বল। একা গোলরক্ষককে ফাঁকি দিতে খুব বেশি কষ্ট হয়নি তার। তবে গোলটি রেফারি ভিএআর দেখে অফসাইডের কারণে বাতিল করে দেন। ৩৫ মিনিটে বাতিল হয় লাউতারো মার্টিনেজের আরও এক গোল। এবারো বাধ সাধে অফসাইড। এর পরে আর গোল না হলে ১-০ গোলে শেষ হয় সৌদি আরব ও আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ।

পরে দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে গোল করে সমতা আনে সৌদি আরব। বিরতির পর তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান সৌদি আরবের ফরোয়ার্ড সালেহ আলসেহরি (১-১)। এর চার মিনিট পর ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি আরব। স্ট্রাইকার সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায় ২-১ গোলে।

সৌদি আরবের একাদশ: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102